বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা-বিবারদের পারিশ্রমিক কত? জেনে নিন আসল সত্য
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনালে আমেরিকান ফুটবলের জনপ্রিয় সুপার বোলের অনুকরণে প্রথমবারের মতো যোগ করা হয় এক জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো সাংস্কৃতিক মঞ্চে একই ফ্রেমে বন্দি হয়েছিলেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, পপ তারকা শাকিরা, কানাডীয় গায়ক জাস্টিন বিবার এবং কে-পপ ধামাকা বিটিএসের মতো বিশ্বখ্যাত তারকারা। বিশ্বজুড়ে বিলিয়ন ডলারের বাজার কাঁপানো এসব সংগীত তারকাদের একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল—এর পেছনে ফিফার কত কোটি টাকা ব্যয় করতে হয়েছে?
তবে আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক মাধ্যম 'দ্য অ্যাথলেটিক'-এর প্রতিবেদনে বেরিয়ে এসেছে চমকপ্রদ এক তথ্য। বিশ্বকাপের এই ঐতিহাসিক ও আলোঝলমলে মঞ্চে পারফর্ম করার বিনিময়ে শাকিরা, বিবার বা ম্যাডোনাদের একজনকেও কোনো ফি বা পারিশ্রমিক দেয়নি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। সাধারণত যেকোনো করপোরেট ইভেন্ট কিংবা ব্যক্তিগত কনসার্টে এসব তারকাদের আমন্ত্রণ জানাতে গুনতে হয় লাখ লাখ ডলার। অথচ বৈশ্বিক ফুটবলের সেরা এই মঞ্চে তারা সবাই গান গেয়েছেন সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে।
বাস্তবে এটি কেবলই সাধারণ কোনো বিনোদনমূলক পারফরম্যান্স ছিল না; বরং তা ছিল 'গ্লোবাল সিটিজেন'-এর সঙ্গে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার যৌথ সামাজিক উদ্যোগের একটি অংশ। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের ফুটবল খেলার সুযোগ ছড়িয়ে দিতে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড' নামে ১০০ মিলিয়ন ডলারের একটি বৈশ্বিক তহবিল গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই বিশ্ব তারকা ফুটবল ও সংগীতের মেলবন্ধন ঘটিয়ে বিনামূল্যে এই মেগা হাফটাইম শোতে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











