নড়াইলে নড়াগাতিতে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের মনি মিয়া শেখ নামের এক ইউপি সড়স্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১ টাব দিকে
পানিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির কাছে এই হামলার ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মনি মিয়া শেখ জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের সন্তান।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মনি মিয়া। পথিমধ্যে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার কর প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকার হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এলাকায় সংঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











