চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাকু ও ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল-বগাদী গ্রামে অভিযান চালিয়ে হাসান বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান বিশ্বাস উপজেলার ভোগাইল বগাদি গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার ও মাদক এবং চাকু উদ্ধান করে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
- আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২ , সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় মাদকসহ দম্পতি গ্রেপ্তার, সামারি ট্রায়াল কোর্টে দু'জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড
- দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার
- আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার আসমানখালী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সবুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভোগাইল-বগাদী গ্রামে অভিযান পরিচালনা করেন । অভিযানকালে নিজ বাড়ির সামনে থেকে হাসান বিশ্বাসকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার সাথে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











