নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক ঃ নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে। চলতি বিশ্বকাপে ৩টি ম্যাচের মধ্যে তাদের দ্বিতীয় জয় এটি। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। তবে বিপর্যয় সামাল দেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এরপর শেষের দিকে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ক্যামিওতে বাংলাদেশ লড়াকু সংগ্রহ পাই । তবে পাকিস্তান শুরু টা ভালো করলেও নাহিদা আক্তারের স্পিন জাদুতে তারা হয়ে পড়ে কুপোকাত।
বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১০০ রান। ফলে ২৩ রানে তারা পরাজিত হয়। এর আগে টাইগ্রেসরা কোনো আসরে দুই ম্যাচ জিততে না পারলেও এবার টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ জিতে বিশ্বকাপে ইতিহাস রচনা করলো বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করার পর তৃতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে প্রথমবারের মতো এক আসরে দুটি ম্যাচ জেতার কুতিত্ব অর্জন করলো। তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। এ' গ্রুপের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে তৃতীয় স্থানে। সেমিফাইনালে জায়গা করে নিতে শেষ দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ফল করতেই হবে জ্যোতির দলকে।
রান তাড়ায় শুরুটা ভালো করে পাকিস্তান। কোন উআকেট না হারিয়ে উদ্বোধনী জুটিতে তোলে ৩৯ রান। তখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা তাদের দিকেই ঝুঁকে পড়েছিল। ঠিক সেই মুহূর্তা বল হাতে আসেন নাহিদা আক্তার। তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বাঁহাতি এই স্পিনার প্রথমে গুল ফিরোজাকে ফেরান, এরপর বিদায় করেন মুনিবা আলীকেও। তবে আয়েশা আক্তার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন । তিনি ১২ বলে ১১ রান করে সানজিদা আক্তারের শিকারে পরিনত হলে পাকিস্তানের ইনিংস দ্রুত ভেঙে পড়ে।
একই ওভারে আরও একটি এবং পরের ওভারে আরেকটি উইকেট তুলে নিয়ে সানজিদা আক্তার। এ সসময় ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান । শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন চারজন। তারা হলেন ওপেনার গুল ফিরোজ ২৩, মুনিবা আলী ২৫, আয়েশা জাফর ১১ এবং অধিনায়ক ফাতিমা সানা ১৭ বলে ১০ রান। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে তোলেন ১০০ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৩ রান তুলতেই হারিয়ে ফেলে তিনটি উইকেট। সেখান থেকে সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা চতুর্থ উইকেটে ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। সোবহানা ১৯ বলে ২২ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে খেলেন নিগার। ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক নিগার । রিতু মনি ১৬ বলে ৭ রান করে আউট হওয়ার পরও শেষ দিকে দারুণ ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। স্বর্ণা ২২ বলে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ১২৩ রান সংগ্রহ পাই বাংলাদেশে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











