বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

০৭ জুলাই ২০২৬ - ২০:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী (ছবি সংগৃহিত)

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ইতিবাচক প্রভাব হিসেবে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সরকারের এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের বন্ধ ও নতুন শ্রমবাজারগুলোও বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসী শ্রমিকদের কল্যাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

​এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, সিলেটের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​আলোচনা শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে দুই দেশ একত্রে কাজ করছে। এই ধরনের দ্বিপক্ষীয় মতবিনিময় অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​উক্ত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0