খুলনার দিঘলিয়াতে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী শিশুকন্যা। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক শেখ শিহাব অল্পের জন্য বেঁচে যান। পুলিশ নিশ্চিত করেছে যে তিনি বর্তমানে সুস্থ আছেন।
দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ শিহাব তার মোটরসাইকেলে দুই নারী ও এক শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারীর মৃত্যু হয়।
প্রাসঙ্গিক সংবাদ
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দিঘলিয়া থানা পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











