সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। ঘটনাটির জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপি নেতারা।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার কারণে সিলেটে এই আয়োজন ঘিরে কিছুটা শঙ্কা ছিল।
সভা শেষে দুপুর পৌনে ৩টার দিকে কেন্দ্রীয় নেতাদের বহরটি সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছায়। অভিযোগ উঠেছে, এ সময় একদল ব্যক্তি 'ভুয়া, ভুয়া' স্লোগান দিয়ে বহরে ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। আকস্মিক এই হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িগুলো দ্রুত স্থান ত্যাগ করে এবং স্থানীয় নেতাকর্মীরাও নিরাপদ দূরত্বে সরে যান।
প্রাসঙ্গিক সংবাদ
- দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ কাজের শপথ রাষ্ট্রপতির
- সিলেটে সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ নানা কর্মসূচি
- সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
- সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
তবে এনসিপির উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











