চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের ছেলেসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্বিটটেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃ ত্যু,
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন রাখায় সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জ রি মা না
- চুয়াডাঙ্গায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
- আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় জাল চালানের ২২ টন সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে জরিমানা
স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তনগর থেকে ছেড়ে আসা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস জীবননগরের দিকে আসছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে রওনা দেয়। যান দুটি পাথিলা ঈদগাহ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকের যাত্রী আহরণ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাহনটিতে থাকা অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহরণের ২২ বছর বয়সী ছেলে আসিফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর (রেফার) করা হয়। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











