আলমডাঙ্গায় বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের প্রায় ১১শ' সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ব্যবসায়ীদের পারস্পরিক সম্প্রীতি রক্ষা, অর্জিত অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় পতাকার পাশাপাশি বণিক সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন এবং বণিক সমিতির পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। এর পর সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলন সভায় স্বাগত বক্তব্যে সভাপতি আরেফিন মিঞা মিলন সংগঠনের নানা দিক তুলে ধরেন। সমিতির বিগত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আলাউদ্দিন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। তিনি বলেন, ব্যবসা একটি হালাল ও মর্যাদাপূর্ণ পেশা। একটি সক্রিয় ব্যবসায়ী সংগঠন কেবল কেনাবেচার ক্ষেত্র নয়, বরং এটি পুরো এলাকার অর্থনৈতিক প্রাণস্পন্দন। স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তায় আলমডাঙ্গার ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) হোসেন আলী, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিক, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মো. মকবুল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বিশ্বাস ঘেটু, মো. সেকেন্দার আলী কচি ও কামাল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন বণিক সমিতির সদস্য জয়ানাল আবেদীন ক্যাপ জয়ানাল, আবির এনাম, কবি গোলাম রহমান চৌধুরী, তাইজুল ইসলাম তাজু, জাহাঙ্গীর হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রনি, মো. মহিউদ্দিন ও আব্দুর রাজ্জাক রাজু।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক হাবিবুল করিম চঞ্চল। সভা শেষে উপস্থিত সকল সদস্য ও অতিথিদের অংশগ্রহণে প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











