ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সং ঘ র্ষ, আহত অন্তত ১০
ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর গুরুতর আহত কয়েকজনকে ঝিনাইদহ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক কর্তৃত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উভয় পক্ষের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। সংঘাত এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে দুপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার সার্বিক পরিবেশ শান্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











