ঝিনাইদহে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃ ত্যু, হাসপাতালে নেওয়ার বদলে নেওয়া হয় ওঝার কাছে
ঝিনাইদহে সাপের দংশনে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদরাসাছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে ওঝার কাছে নিয়ে যান স্বজনেরা। চিকিৎসা বিলম্বিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে এবং ঘোড়শাল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান স্থানীয়দের বরাতে জানান, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত। রাত ১১টার দিকে একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাত্ক্ষণিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁকের জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।
প্রাসঙ্গিক সংবাদ
ওঝার কাছ থেকে রাতে বাড়ি ফিরিয়ে আনার পর ভোর ৩টার দিকে কিশোরটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ওসি আসাদুজ্জামান আরও জানান, ওঝার কাছে নিয়ে যাওয়া বা চিকিৎসায় অবহেলার বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











