ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু

০৭ আগস্ট ২০২৬ - ২২:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু
কোর্টচাঁদপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু।

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম হোসেন নামে আট বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

​নিহত শিশু সিয়াম ওই এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম ফুটবল খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির দিকে রওনা হয়।

​বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। মৃত লুৎফর রহমানের পুকুরের খাঁড়াবাঁধের পাড় ধরে হাঁটার সময় সিয়ামের পা পিছলে যায় এবং সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা খেলার সাথীরা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সিয়ামের বাড়িতে গিয়ে খবর দেয়।

​স্বজন ও স্থানীয় ২৫-৩০ জন মানুষ তৎক্ষণাৎ পুকুরে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরটি গভীর হওয়ায় দীর্ঘ চেষ্টার পর শিশুটিকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন।

​অবুঝ শিশুটির এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিয়ামের পরিবারে বইছে বিষাদের সুর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0