যশোর-বেনাপোল মহাসড়কে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

০৫ আগস্ট ২০২৬ - ১৬:১১
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোর-বেনাপোল মহাসড়কে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক
যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী গ্রেপ্তার।

যশোরে অভিযান চালিয়ে ৫টি সোনার বারসহ ফারুক (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) শেষ রাতে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকারও বেশি।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ফারুকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার (৪টি আস্ত ও ১টির অর্ধেক) উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১ হাজার ৬শ' ৫৫ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

​৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতে সোনা পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় এই কঠোর নজরদারি ভবিষ্যতেও জারি থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0