ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ‘কঠোর সামরিক জবাবের’ হুঁশিয়ারি ট্রাম্পের

৩০ জুলাই ২০২৬ - ০৭:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ‘কঠোর সামরিক জবাবের’ হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইরান থেকে ছোঁড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এই কড়া বার্তা দেন তিনি। ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, এবার যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার পালা এবং কোনো সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানকে মোকাবেলার জন্য তিনটি কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে ইসরায়েলে যেকোনো ধরনের হামলার জোরালো ও তাৎক্ষণিক জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি।

​বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের ওপর সামরিক ও অসামরিক চাপ বাড়াতে নৌ অবরোধ অব্যাহত রাখার কৌশল নিয়েও কথা হয়। তবে সংঘাত রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। এর পাশাপাশি ইরানের বর্তমান অর্থনৈতিক স্থবিরতা, জ্বালানি সংকট ও ডিজেলের ঘাটতিজনিত কারণে সৃষ্ট অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0