জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির অভ্যন্তর থেকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে মার্কিন সামরিক বাহিনী সবকটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।
মার্কিন বার্তা সংস্থা অ্যাক্সিওস একজন মার্কিন দায়িত্বশীল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছিল।
শুরুতে ইরান সরকার বা তাদের বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও, পরবর্তী সময়ে আইআরজিসি এক সংবাদ বিবৃতিতে জর্ডানের মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা নিশ্চিত করে।
একই সঙ্গে আইআরজিসির তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অঞ্চলটিতে মার্কিন প্রশাসন যদি ইরানের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সামরিক তত্পরতা অব্যাহত রাখে, তবে তাদের দিক থেকেও পাল্টা প্রতিরোধমূলক হামলা জারি থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











