ইউরোপে স্মরণকালের ভয়াবহ দাবানল: ফ্রান্স ও স্পেনে নতুন তাপপ্রবাহের আশঙ্কায় জোর তৎপরতা

২৯ জুলাই ২০২৬ - ০০:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউরোপে স্মরণকালের ভয়াবহ দাবানল: ফ্রান্স ও স্পেনে নতুন তাপপ্রবাহের আশঙ্কায় জোর তৎপরতা
ফ্রান্সে দাবানলের ধোঁয়ার মাঝে এক দমকলকর্মী। ছবি: এএফপি

চলতি মৌসুমে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ফ্রান্স ও স্পেন। নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাসের আবহেই পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন দুই দেশের দমকলকর্মীরা। ইতোমধ্যেই আগুনে ছাই হয়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল, বসতবাড়ি ও ফসলি জমি। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কয়েক লাখ মানুষ।

​ফ্রান্সের বিখ্যাত ওয়াইন উৎপাদন অঞ্চল বোর্দোর কাছে প্রজ্জ্বলিত বিশাল দাবানল থেকে 'পাইরোকিউমুলোনিম্বাস' বা বিশেষ ধরনের অগ্নি মেঘ তৈরি হয়েছে। বিরল ঘরানার এই মেঘের প্রভাবে এলাকাটিতে ঝড়ো বাতাস ও বজ্রপাতের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

​এদিকে আবহাওয়াবিদদের সতর্কবার্তা অনুযায়ী, চলতি সপ্তাহে পশ্চিম ইউরোপজুড়ে নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব মঙ্গলবার থেকে ফ্রান্সে এবং বুধবার থেকে স্পেনে দেখা দেবে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা জানিয়েছেন, মাদ্রিদের পশ্চিমাঞ্চলে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে পরবর্তী কয়েক ঘণ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

​ফ্রান্সের জিরঁদে ও বোর্দো এলাকায় দায়িত্বরত দমকলকর্মীরা জানান, আগের রাতে কয়েকটি স্থানে নতুন করে আগুন জ্বলে উঠলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় তা বেশি দূর ছড়াতে পারেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে গত সোমবার বোর্দোর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে এবং সংকট মোকাবিলায় সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে।

​সরকারি হিসাব অনুযায়ী, গত ছয় দিনে বোর্দোর আশপাশের প্রায় ৪২ হাজার হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। এ ছাড়া অন্তত ২৪০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0