মামদানির আপত্তি উড়িয়ে নিউইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর

২৭ জুলাই ২০২৬ - ১১:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মামদানির আপত্তি উড়িয়ে নিউইয়র্ক সফরের ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির তীব্র বিরোধিতার মুখেই আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, স্থানীয় প্রশাসনের অবস্থান যা-ই হোক না কেন, বিশ্বমঞ্চে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে কথা বলতে তিনি নিউইয়র্কে যাবেন।

​ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেন, মেয়র মামদানি শহরে বিভাজন সৃষ্টি করছেন এবং ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছেন। একই সঙ্গে মেয়রের পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিতর্কিত কিছু অভিযোগ তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন, মামদানির রাজনৈতিক বক্তব্য সেখানে ইহুদি সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

​উল্লেখ্য, এর আগে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে নিউইয়র্কে প্রবেশে অনীহা প্রকাশ করেছিলেন মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেছিলেন, কোনো অভিযুক্তের নিউইয়র্কে অবাধ বিচরণ কাম্য নয়। তবে আন্তর্জাতিক আদালতের এই পরোয়ানা ও স্থানীয় বিরোধিতাকে উপেক্ষা করেই জাতিসংঘে নিজের অবস্থান তুলে ধরার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0