ঝিনাইদহে মাদকের টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, অভিযুক্ত ছেলে আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকের টাকার জন্য বাকবিতণ্ডার জেরে নিজ মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ইখলাসুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকূড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম শখের বানু (৫৭)। তিনি অভিযুক্ত ইখলাসুর রহমানের মা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ইখলাসুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়শই তার মায়ের সাথে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হতো। বৃহস্পতিবার রাতেও নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে শুক্রবার ভোররাতের দিকে ইখলাসুর চুপিচুপি মায়ের কক্ষে প্রবেশ করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনার পর তিনি আত্মগোপনের চেষ্টা চালান।
প্রাসঙ্গিক সংবাদ
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত ইখলাসুর রহমানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে মাদক সেবনের টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে ঘটনার পর পরই পার্শ্ববর্তী এলাকা থেকে ঘাতক ছেলেকে আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











