যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১২ আগস্ট ২০২৬ - ১৭:৫৪
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণ পাচােকারী আটক। ছবি: সংগৃহীত

যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বুধবার (১২ আগস্ট ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা স্বর্ণের বারটির ওজন ১১৬ দশমিক ৬২ গ্রাম। আটকের সময় তার কাছ থেকে একটি বাটন ফোন ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়, যার সর্বমোট মূল্য প্রায় ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

​আটক ব্যক্তির নাম হাসান কবীর নয়ন (৩০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণের বারটি ঢাকা থেকে এনে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

​উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0