ইতিহাস তো আগেই গড়া হয়ে গেছে, ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি

১৯ জুলাই ২০২৬ - ২০:১৭
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইতিহাস তো আগেই গড়া হয়ে গেছে, ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি

বিশ্বফুটবলের সম্ভাব্য সব ট্রফিই নিজের শোকেসে তুলেছেন লিওনেল মেসি। ২০২২ সালের পরম আরাধ্য বিশ্বকাপ জয়ের পর সবশেষ দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও একটি বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি দাঁড়িয়ে আর্জেন্টাইন এই মহাতারকার কণ্ঠে ঝরল পরম তৃপ্তির সুর। ফাইনালের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুরো দলের একটি ছবি পোস্ট করে সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Instagram embedhttps://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_web_button_share_sheet

ইনস্টাগ্রাম পোস্টে ৩৯ বছর বয়সী এই ফুটবলার লিখেন, এতগুলো বছরের পথচলায় সবচেয়ে সুন্দর দিকটি কেবল ট্রফি জেতা ছিল না। বরং পুরো পথচলাটাই ছিল অবিশ্বাস্য রকমের অসাধারণ। এই দলটির সঙ্গে প্রতিদিন সময় কাটানো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারাটাই ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় দলকে একটি পরিবারের মতো আগলে রাখার পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লিখেন, আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটির পেছনে দিনরাত কঠোর পরিশ্রম করা প্রত্যেকটি মানুষকে আন্তরিক ধন্যবাদ।

ফাইনালের ফলাফল যা-ই হোক না কেন, দলটির অর্জন যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা মনে করিয়ে দিয়ে মেসি আরও লিখেন, আগামীকাল মাঠে যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যে এমন এক ইতিহাস রচনা করেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কোনো দিন তা মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। তাঁর জাদুকরি নেতৃত্বেই আর্জেন্টিনা আরও একবার বিশ্বজয়ের চূড়ান্ত মঞ্চে পা রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0