রেকর্ডবুক ওলটপালট: বিশ্বকাপে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি
চলমান বিশ্বকাপে একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও মাঠের লড়াকু সৈনিক হিসেবে দলের হাল ধরে রেখেছেন এই ফুটবল জাদুকর। তার হাত ধরে প্রতি ম্যাচেই যেন নতুন ইতিহাস লিখছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার এই রোমাঞ্চকর যাত্রায় মেসি ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন (ESPN) 'বাই দ্য নাম্বার্স' শিরোনামে বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে বিশ্বকাপ ইতিহাসের বড় বড় ফুটবল কিংবদন্তিদের সঙ্গে মেসির শ্রেষ্ঠত্বের তুলনা তুলে ধরা হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের ৩৩টি বিশ্বকাপ ম্যাচে এখন পর্যন্ত সরাসরি ৩৩টি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে তাঁর নিজের গোল সংখ্যা ২১টি এবং সতীর্থদের দিয়ে করানো গোল (অ্যাসিস্ট) ১২টি, যা বিশ্বকাপের ইতিহাসে যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অবদান। এই তালিকায় বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে, যিনি বিশ্বকাপে ২৫টি গোলে সরাসরি অবদান রেখেছেন।
এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতেও নিজের দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন মেসি। নকআউট পর্বের ম্যাচগুলোতে সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে (অ্যাসিস্ট) অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নকআউট পর্বে এ পর্যন্ত ১০টি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। এর মাধ্যমে তিনি ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গেছেন, যিনি বিশ্বকাপের নকআউট পর্বে মোট ৪টি অ্যাসিস্ট করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











