জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ

১৫ জুলাই ২০২৬ - ২০:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ
বাংলাদেশকে টি-টোয়েন্টিতে ৩২ রানে হারালো জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

টেস্ট ও ওয়ানডের পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের ধারা বজায় রইল টি-টোয়েন্টি ক্রিকেটেও। বুলাওয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে গেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি।

​বুধবার ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলে স্বাগতিক ওপেনাররা; প্রথম ৩ ওভারেই স্কোরবোর্ডে জমা করে ৩৬ রান। পরবর্তীতে বাংলাদেশি পেসার নাহিদ রানা ও মোহাম্মদ সাইফ উদ্দিনের বোলিং নৈপুণ্যে ম্যাচে ফেরার চেষ্টা করে সফরকারীরা। তবে ডেথ ওভারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু পুজি দাঁড় করায় জিম্বাবুয়ে। দলের পক্ষে ব্রায়ান বেনেট ৪৪ এবং রায়ান বার্ল অপরাজিত ৩০ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১০ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের পক্ষে ২৬ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাহিদ রানা, আর দুটি উইকেট পান সাইফ উদ্দিন।

​১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান (১২) ও তানজিদ হাসান তামিম (১৬) দ্রুত বিদায় নেন। এরপর পারভেজ হোসেন ইমন ৫, অধিনায়ক তাওহীদ হৃদয় ১৪ এবং উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান মাত্র ৩ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় দল।

​এমন ব্যাটিং বিপর্যয়ের মাঝে একপ্রান্ত আগলে রেখে লড়াকু ইনিংস খেলেন প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলি রাব্বি। ৩৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেওয়া ইয়াসির শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করেন। শেখ মেহেদী হাসানের সাথে তাঁর ৫২ রানের জুটি বাংলাদেশের আশার আলো দেখাচ্ছিল। তবে জিম্বাবুয়ের বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার এক ওভারে ইয়াসির ও সাইফ উদ্দিনকে ফিরিয়ে দিলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0