রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড হামজাকে, শেষ মুহূর্তের গোলে শেফিল্ডের হার

১৫ অক্টোবর ২০২৬ - ১৫:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড হামজাকে, শেষ মুহূর্তের গোলে শেফিল্ডের হার
ছবি: সংগৃহীত

রেফারির শেষ বংশীধ্বনির অপেক্ষা যখন চলছিল, তখনই বড় ধরনের ধাক্কা খেল শেফিল্ড ইউনাইটেড। পোর্টসমাউথের ফরোয়ার্ড ইবাউ অ্যাডামসের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে কপাল পুড়ল দলটির। রোমাঞ্চকর ও নাটকে ভরপুর ম্যাচে শেফিল্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পোর্টসমাউথ। তবে এই হারের পেছনে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে দেখানো বিতর্কিত লাল কার্ডকেই মূল কারণ হিসেবে দেখছেন শেফিল্ডের ক্ষুব্ধ কোচ ক্রিস ওয়াইল্ডার।

​ম্যাচের ৮৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া নিখুঁত শটে পোর্টসমাউথের জয় নিশ্চিত করেন অ্যাডামস। এর আগে ম্যাচের ৪১ মিনিটে জ্যাক সোয়ানসোনের গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। বিরতির পর ৫৪ মিনিটে আদ্রিয়ান সেগেচিচ ব্যবধান ২-০ করেন। অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে শেফিল্ড। ৫৯ মিনিটে জাপেট তানগাঙ্গা ব্যবধান কমানোর পর ৬৭ মিনিটে থমাস ক্যাননের গোলে সমতায় ফেরে দল। তবে শেষ রক্ষা হয়নি।

​ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ৪৪ মিনিটে হামজার মাঠ ত্যাগ। ৩৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ১১ মিনিট বাদে পোর্টসমাউথের উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখেন এই বাংলাদেশি মিডফিল্ডার। রায়ান ড্রিবলিংয়ের সময় হামজার সংস্পর্শে এসে পড়ে গেলে ম্যাচ রেফারি অলিভার ল্যাংফোর্ড কার্ড পকেট থেকে বের করেন।

​রেফারির এই সিদ্ধান্ত মানতে পারছেন না শেফিল্ড কোচ ওয়াইল্ডার। ম্যাচ শেষে তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে পড়ে রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই মুহূর্তে হামজার অদৃশ্য হয়ে যাওয়া ছাড়া করার কিছু ছিল না উল্লেখ করে কোচ জানান, শেফিল্ডের প্রতি মাঠেই অবিচার করা হয়েছে এবং শেষ মুহূর্তে তাদের এক ফুটবলারকে বক্সে টেনে ধরলেও পেনাল্টি দেওয়া হয়নি। ১০ জনের দল নিয়ে দুর্দান্ত লড়াইয়ের প্রশংসা করলেও রেফারির দায়িত্বে অবহেলার কারণে পয়েন্ট খোয়াতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0