ইয়েমেনের এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

১৫ অক্টোবর ২০২৬ - ২২:০২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইয়েমেনের এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ছবি সংগৃহীত

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং দেশটির অস্থায়ী রাজধানী এডেনে অবস্থিত প্রধান মন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই আকস্মিক হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। হামলার সময় ওই এলাকায় বেশ কয়েকটি বিকট শব্দ ও বিস্ফোরণ শোনা যায়।

​এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই হামলায় দেশটির প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এবং মন্ত্রিসভার সব সদস্য অক্ষত ও নিরাপদে রয়েছেন। ঘটনার পর ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0