সানজিদ খানের টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’: পর্দায় প্রান্তর-নুসরাতের রসায়ন
নাগরিক জীবনের ব্যস্ততা, নানা টানাপোড়েন ও অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে ওঠা এক নিখাদ ভালোবাসার বার্তা নিয়ে আসছে নতুন টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। রোমান্টিক ও কমেডি ঘরানার এই বিশেষ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স এবং প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।
পারভেজ ইমামের রচনায় এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন উদীয়মান অভিনয়শিল্পী প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। টেলিফিল্মটি আগামীকাল (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।
কাজের অভিজ্ঞতা ও গল্পের প্রেক্ষাপট নিয়ে পরিচালক সানজিদ খান প্রিন্স জানান, এই টেলিফিল্মটির প্রধান শক্তি এর সহজ-সরল কিন্তু গভীর জীবনমুখী নির্মাণ। সমসাময়িক শহুরে জীবনের জটিলতা, ভুল বোঝাবুঝি এবং এসব পেরিয়ে দুটি মানুষের মন কীভাবে কাছাকাছি আসে—সেটাই স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাণশৈলী ও অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টেলিফিল্মটিতে প্রান্তর ও নুসরাত ছাড়াও অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজম খান, হারুন রশিদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশুশিল্পী আয়াত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











