বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন

১৫ অক্টোবর ২০২৬ - ১৬:৫৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ব্যবস্থা জোরদারে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

​মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১৩ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গঠিত এই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কার্যপরিধি অনুযায়ী কমিটি চাইলে নতুন সদস্য কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে কমিটি এবং তাদের সার্বিক সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0