আসন্ন দুর্গাপূজায় চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ অক্টোবর ২০২৬ - ২২:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আসন্ন দুর্গাপূজায় চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সফরের বিষয়টি জানানো হয়। এছাড়া কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমও প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

​নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করবেন।

​মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে কিছু সময় বিরতি নেওয়ার পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাত সাড়ে আটটায় বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে।

​চট্টগ্রাম সফরের আগে ওই দিনই প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরে যাবেন তিনি। এরপর বিকেলে রাজশাহীতে একটি নির্ধারিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

​সার্বিক এই সফরে শারদীয় দুর্গোৎসবে অংশ নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0