মক্কার মসজিদে অনৈতিক কাজের অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাদের এই দণ্ড কার্যকর করা হয় বলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা নষ্ট করে অনৈতিক কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে পুলিশের তদন্ত শেষে বিষয়টি আদালতে গড়ায়। বিচার প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে উচ্চতর আদালত কর্তৃক সাজা বহাল রাখা হয় এবং রাজকীয় নির্দেশ জারির পর দণ্ডটি চূড়ান্তভাবে কার্যকর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন করা বা এ ধরনের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি আইনের বিধান অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











