১৬ অক্টোবর বড় পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন মুভি ‘স্ট্রিট ফাইটার’

১৫ অক্টোবর ২০২৬ - ১৪:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১৬ অক্টোবর বড় পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন মুভি ‘স্ট্রিট ফাইটার’
ছবি সংগৃহীত

চলতি দশকের শুরু থেকেই ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জয়জয়কার চলছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর মতো ছবিগুলোর দুর্দান্ত বাণিজ্যিক সাফল্যের পর এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’।

​আগামীকাল ১৬ অক্টোবর বিশ্বজুড়ে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে দেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সেও এটি প্রদর্শিত হবে।

​এর আগে ১৯৯৪ সালে জঁ-ক্লদ ভ্যান ড্যাম ও কাইলি মিনোগ অভিনীত ‘স্ট্রিট ফাইটার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। দীর্ঘ সময় পর নতুন এই চলচ্চিত্রে দর্শকের সামনে সম্পূর্ণ নতুন রূপে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ছবিটিতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। এ ছাড়া সবুজ চামড়ার সুপরিচিত ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে পর্দায় হাজির হবেন অভিনেতা জেসন মোমোয়া। ‘দ্য এরিক আন্দ্রে শো’ ও ‘ব্যাড ট্রিপ’-এর নির্মাতা কিতাও সাকুরাই সিনেমাটি পরিচালনা করেছেন।

​পরিচালকের মতে, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজস্ব শৈলীতে কাজ করার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল।

​মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিনেমাটির কাহিনী। কারাতে, কুংফু ও নানা ধরনের ফাইটিং স্টাইলের সংমিশ্রণে তৈরি শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বৈশ্বিক নানা ষড়যন্ত্র মিলিয়ে এতে এক রোমাঞ্চকর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। গেমের চিরচেনা চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মূল আকর্ষণ। বিশেষ করে চুন লি ও রিউয়ের মতো জনপ্রিয় চরিত্রগুলো ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনার সৃষ্টি করবে। ১৯৯৩ সালের পটভূমিতে সিনেমার কাহিনী এগিয়ে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0