আলমডাঙ্গায় ১৫০ টাকা নিয়ে বিরোধ: কাঠের চলার আঘাতে আহত ব্যক্তি আইসিইউতে

১৫ অক্টোবর ২০২৬ - ২১:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ১৫০ টাকা নিয়ে বিরোধ: কাঠের চলার আঘাতে আহত ব্যক্তি আইসিইউতে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি চাষের মাত্র ১৫০ টাকা বকেয়া পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে কাঠের চলা দিয়ে মাথায় আঘাতের ঘটনায় আব্দুস সালাম (৪৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

​আহত আব্দুস সালাম আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের আব্দুর রহমান মালিথার ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম আরিফ (৩৫), যিনি পেশায় একজন ট্রাক্টর মালিক এবং একই এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে মোড়ভাঙ্গা বাজারে ট্রাক্টর মালিক আরিফ ও আব্দুস সালামের মধ্যে জমি চাষের ১৫০ টাকা পাওনা পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে আরিফ ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সামান্য এই টাকা নিয়ে মারধরের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত আরিফের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0