মালয়েশিয়ায় কর্মী নিয়োগ চালু: ১০ হাজার কর্মী যাচ্ছেন বিনামূল্যে, তালিকাভুক্ত ৩৩৮ এজেন্সি

১৫ অক্টোবর ২০২৬ - ১৬:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ চালু: ১০ হাজার কর্মী যাচ্ছেন বিনামূল্যে, তালিকাভুক্ত ৩৩৮ এজেন্সি
ছবি সংগৃহীত

দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টার পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মুক্ত করা হয়েছে। স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তির তথ্যমতে, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে রয়েছে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি বেসরকারি রিক্রুটিং এজেন্সি। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর এক ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​স্বচ্ছ প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষা

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগ্রহী কর্মীরা নির্ধারিত তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য যেকোনো অনুমোদিত মেডিক্যাল সেন্টার ব্যবহার করা যাবে; কোনো নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে একক আধিপত্য বা সুযোগ দেওয়া হবে না। কর্মীদের যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়া বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

​এই সফলতা অর্জনে নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মী—সকলের যৌথ সহযোগিতায় এই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ায় একটি দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল শ্রমবাজার গড়ে তোলাই প্রধান লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0