আলমডাঙ্গায় শ্রেষ্ঠ কর্মী, ভূমি কর্মকর্তা ও গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান

১৫ অক্টোবর ২০২৬ - ২০:৪১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় শ্রেষ্ঠ কর্মী, ভূমি কর্মকর্তা ও গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে আলমডাঙ্গায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। ২০২৬ সালের অক্টোবর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত স্টাফ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দুইটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়।

​আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

​কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এই পদক দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য হলো মাঠপর্যায়ের কর্মীদের কাজের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বাড়ানো এবং সাধারণ মানুষকে আরও আন্তরিকভাবে সেবা দিতে অনুপ্রাণিত করা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সরকারি সেবার মান উন্নত করতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। কাজের ক্ষেত্রে সবাইকে সততা, নিষ্ঠা ও জবাবদিহি বজায় রাখতে হবে। ভালো কাজের সঠিক স্বীকৃতি যেমন কর্মীকে উৎসাহিত করে, তেমনি অন্যদেরও ভালো কাজ করতে প্রেরণা জোগায়। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​২০২৬ সালের অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জনকারীরা হলেন—

​শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা: কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিসের মোহাম্মদ মিনারুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক।

শ্রেষ্ঠ স্টাফ: উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক শৈলেন্দ্রনাথ।

​শ্রেষ্ঠ গ্রাম পুলিশ: খাসকররা ইউনিয়ন পরিষদের প্রদীপ কুমার দাস।

​শ্রেষ্ঠ উদ্যোক্তা: চিতলা ইউনিয়ন পরিষদের আক্তারুল হক।

​উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান বৃদ্ধি, গঠনমূলক প্রতিযোগিতা সৃষ্টি এবং জনবান্ধব প্রশাসন গঠনে উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0