চুয়াডাঙ্গায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:৩১
প্রকাশিত: ২ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
ছবি সংগৃহীত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠিক উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে অতিথিগণ মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার চারটি উপজেলা এবং চারটি পৌরসভার মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের মূল আকর্ষণ বাড়াতে প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা দল ও দর্শনা পৌরসভা দল মুখোমুখি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর জোর দেওয়া হচ্ছে। এই টুর্নামেন্ট সেই সার্বিক উদ্যোগেরই একটি অংশ।

​তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা যুবসমাজের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলে, যা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখে। তরুণদের সঠিক সম্ভাবনার বিকাশ ঘটিয়ে মানবসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী-৫ আসনের সংসদ সদস্য নেওয়া হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ এবং জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুন্নবী রিয়ানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সর্বস্তরের ক্রীড়ামোদী জনতা অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0