আগে ভোট চুরি হলেও এবার বিএনপি ফলাফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ
অতীতে ভোট চুরির ঘটনা ঘটলেও ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের ফলাফল চুরি করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনেও ভোট চুরি করা হয়েছে, তবে তা ঘটেছে ফলাফল ঘোষণার মাধ্যমে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারগুলো সরাসরি ভোট চুরি করলেও এবার বিএনপি ফলাফলে কারচুপি করেছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
বক্তব্যে তিনি ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তোলেন। সম্প্রতি ১২টি প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, দলটি 'সবার আগে বাংলাদেশ' স্লোগান দিলেও বাস্তবে দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এবং আওয়ামী লীগের মতো নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পথ অনুসরণ করছে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে জনগণ যাদের বর্জন করেছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক বানিয়ে বসানো হচ্ছে, যারা পরে বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন।
পথসভায় এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দেন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং আত্মত্যাগের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘৩৬ জুলাই স্তম্ভ’ সাধারণ মানুষের ত্যাগের প্রতীক। এই স্তম্ভের বার্তাগুলোই বিদায়ী শাসকগোষ্ঠীর ভিত নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, মোল্লা ফারুক এহসান এবং নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব ও সদস্য সচিব আলমগীর হোসেন অনুষ্ঠানে অংশ নেন। পথসভা থেকে আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











