সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

২৩ জুলাই ২০২৬ - ২০:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনজনিত ভিডিওকাণ্ডে অভিযুক্ত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর এবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠিটি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

​দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুসরণ করে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​চিঠিতে আরও জানানো হয়, গতকাল ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

​বহিষ্কারের এই চূড়ান্ত সিদ্ধান্ত অবহিত করার পাশাপাশি জাতীয় সংসদের সদস্যপদ ও আনুষঙ্গিক বিষয়ে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও সিইসির প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0