ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. খালেককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট পরীক্ষার সময় তাকে আটক করা হয়।
আটক এম.এ. খালেক মেহেরপুরের গাংনী বাজার পাড়ার মোজাহার আলী বিশ্বাসের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, তিনি মেডিকেল ভিসায় ভারতে গমনের উদ্দেশ্যে পাসপোর্ট (নম্বর: A00787765) ও ভিসা (নম্বর: VN3592406) জমা দেন। ইমিগ্রেশন সার্ভারে তথ্য যাচাইয়ের সময় তার নাম ‘স্টপলিস্টে’ দেখতে পান দায়িত্বরত কর্মকর্তারা। এরপরই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের রাজনৈতিক পরিচয় ও পদবি স্বীকার করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
- আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃ ত্যু,
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ রক্ত ও ইনসুলিন রাখায় সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জ রি মা না
- চুয়াডাঙ্গায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন জানান, এম.এ. খালেকের বিরুদ্ধে গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব। পরবর্তী সময়ে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন। আদালতের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কৌশল হিসেবে মেডিকেল ভিসা নিয়ে দেশত্যাগের চেষ্টা করছিলেন।
ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেলা সাড়ে ১২টার দিকে তাকে দর্শনা থানা হয়ে সংশ্লিষ্ট গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











