ঢাকায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

০৩ নভেম্বর ২০২৬ - ০৯:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

রাজধানীতে আজ থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সোলার এক্সপো’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) আয়োজিত এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এই সোলার এক্সপোর আয়োজন করেছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

​‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় মূলত সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও তা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্সপো চলাকালে জাতীয় জ্বালানি নীতিতে সৌরবিদ্যুতের ভূমিকা বৃদ্ধি, দেশব্যাপী এর বিস্তার এবং বাসা-বাড়ির ছাদসহ অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল বসাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চারটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

​সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুৎ ঘাটতি হ্রাস করা এবং গ্রীষ্মকালের জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0