দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা, বান্দর লেঙ্গেহ ও কেশম দ্বীপে বিকট বিস্ফোরণ
দক্ষিণ ইরানের কেসমে দ্বীপসহ একাধিক এলাকায় নতুন করে দফায় দফায় সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা নাকচ করার প্রচেষ্টার মধ্যেই এই হামলার খবর প্রকাশ পেল। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল এবং আমরা জয়ী হয়েছি। আপনারা এটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বলবেন কি না তা জানি না, কারণ বিগত কয়েক মাস ধরে আমরা কোনো সরাসরি যুদ্ধে লিপ্ত নেই।”
তবে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্য ও আন্তর্জাতিক নৌপরিবহনে ইরান যাতে কোনো হুমকি বা হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁরা এই হামলাকে প্রতিরক্ষামূলক তৎপরতা হিসেবে উল্লেখ করে জানান, গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন বাহিনী ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা অব্যাহত রেখেছে।
এদিকে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং তটরেখা সংলগ্ন শহর বান্দর লেঙ্গেহে পর পর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











