আলমডাঙ্গায় ঘুমানো অবস্থায় সাপের কামড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃ ত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘুমানো অবস্থায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আল আমিন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় ঘোলদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহকে সাপে দংশন করে। তবে অন্ধকারে সাপটি কোথাও দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারছিলেন না। বিষক্রিয়ায় কিশোরের শারীরে যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাকে প্রথমে গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ পরীক্ষা করে জানান, তাকে সাপে কাটেনি।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
যন্ত্রণা না কমে আরও বাড়তে থাকলে তাকে দ্বিতীয় আরেকজন কবিরাজের কাছে নেওয়া হয়। তবে সেখান থেকেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আব্দুল্লাহকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কবিরাজি চিকিৎসার প্রভাবে হাসপাতালে নিতে দেরি হওয়ার এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এদিকে সন্তানের এই মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
2
রাগ
0











