চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইস কুকারের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃ ত্যু

০২ আগস্ট ২০২৬ - ১৪:১২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইস কুকারের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃ ত্যু
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রান্না করার সময় রাইস কুকারের প্লাগ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহারন খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত সাহারন খাতুন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মাসুদ আলীর স্ত্রী।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন সাহারন খাতুন। এ সময় রাইস কুকারের বৈদ্যুতিক প্লাগটি সকেটে লাগাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0