গণভোটের রায়-জুলাই সনদ এবং গণহত্যার বিচারের দাবিতে আলমডাঙ্গায় জামায়াতের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের গেট থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক—হাইরোড, চারতলার মোড় ও হাজী মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এবং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসাইন।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, জেলা শ্রম বিভাগের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, গাংনী আসমানখালি থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রভাষক শফিউল আলম বকুল ও আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী।
এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন এবং অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











