চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি সোনার বারসহ রবিউল ইসলাম (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা থানার অন্তর্গত পারকৃঞ্চপুর সীমান্ত এলাকার ৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রবিউল ইসলাম জেলার দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
বিজিবি সূত্রে জানা গেছে, পারকৃঞ্চপুর সীমান্ত অতিক্রম করে ভারতে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচারের জন্য বহন করে নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বিজিবি। সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি বিশেষ টহল দল সীমান্তে অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত অভিমুখে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ছোট-বড় বিভিন্ন আকারের ৩৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম।
অভিযানকালে সোনার বারের পাশাপাশি পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি বাটন ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল অবৈধভাবে ভারতে সোনার চালান পাচারের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে দর্শনা থানায় হস্তান্তরের কাজ চলছে। এছাড়া উদ্ধার হওয়া সোনা চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











