আলমডাঙ্গায় ৪৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রে প্তা র
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১ টা ৪৫ মিনিটে উপজেলার পাইকপাড়ার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার দু'জন হলেন- আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ (পশুহাট) এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. শাহিন আলী (৩২), কুষ্টিয়ার মিরপুর থানার কাকিলাদাহ এলাকার মো. ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে মো. মিন্টু (২৪)।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ টহলে ছিল। টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া দাসপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে শাহিন আলী ও মো: মিন্টুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ৪৫ পিস টাপেন্টাডল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক আসামি, বিক্রয় সহযোগী ও মদদদাতাসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











