চুয়াডাঙ্গার দর্শনায় ৪ বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আ ত্ম হ ত্যা
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম দর্শনা থানার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছিল। সে সময় নিলুফা অন্যান্য যাত্রীদের মতো তার শিশু কন্যা জামিয়ার হাত ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি চত্বরে পৌঁছাতেই তিনি আকস্মিকভাবে সন্তানের হাত ছেড়ে দিয়ে রেললাইনের ওপর ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হলে উপস্থিত লোকজন তাকে দ্রুত দর্শনার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে শিশু জামিয়া রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে; আইনি সব কার্যক্রম শেষ করে শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











