আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, সামারি ট্রায়ালে দুইজনের কা রা দণ্ড ও জ রি মানা

৩১ জুলাই ২০২৬ - ২২:৫৩
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, সামারি ট্রায়ালে দুইজনের কা রা দণ্ড ও জ রি মানা
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার। সামারি ট্রায়ালে দুই জনের কারাদণ্ড ও অর্থদ্রনণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের সামারি ট্রায়ালের তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। অন্যদিকে একই রাতে পুলিশ পৃথক অভিযানে মাদক মামলার পরোয়ানা ভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ট্যাপেন্টা ট্যাবলেটসহ উপজেলার বকসিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌর এলাকার আনন্দধামের খোকন অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২১) ও বকসিপুর গ্রামের মনির হোসেনের ছেলে বিপ্লব (২২)।

পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় থানার এসআই (নিঃ) আমিনুর রহসান সংগীয় অফিসার ফোর্সসহ বকসীপুরের শাকিলের বাড়ী হতে ৩ পিস ট্যাপেন্টা ট্যাবলেট সহ হৃদয় অধিকারী ও মোঃ বিল্পব হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) আসামীদ্বয়কে উক্ত অপরাধের কারণে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়্ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-উপজেলার হঠাৎপাড়ার হাবিবুর রহমানের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩০) ও ফুলবাগাদি গ্রামর বখতিয়ার হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের জেলা কারাকারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 6
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0