আলমডাঙ্গায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে নির্মাণশ্রমিকের মৃ ত্যু

৩১ জুলাই ২০২৬ - ২০:০৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে নির্মাণশ্রমিকের মৃ ত্যু
আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্পা মুস্তাকিন নামের এক নির্মাণ শ্রমিকের সৃত্যু।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মুস্তাকিম (১৯) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার তিয়রবিলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুস্তাকিম হাকিমপুর গ্রামের আব্দুল্লাহ হকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুস্তাকিম তিয়রবিলা গ্রামের সোহাগ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় লোহার রড নিচে নামাতে গেলে অসাবধানতাবশত পাশে থাকা সচল বৈদ্যুতিক তারের সাথে একটি রডের স্পর্শ করে । এতে তিনি মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0