আলমডাঙ্গায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃ ত্যু

২৯ জুলাই ২০২৬ - ১৮:১৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃ ত্যু
আলমডাঙ্গার হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন নামের একজনের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ তুহিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তুহিন উপজেলার আইলহাঁস ইউনিয়নের হোসেন গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ছিলেন সিঙ্গাপুর প্রবাসী।

৪ নং ইউপি সদস্য আবু হানেফ জানান, তুহিন সিঙ্গাপুর থেকে এক বছর আগে বাড়ি এসেছে। বর্তমানে সে মাঠের চাষবাস দেখা শুনা করে। বুধবার দুপুরের দিকে পানি নেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে তার এই অকাল মৃত্যুতে স্বজনের আহাজারিতে গ্রামের বাতাস ভারি হয়ে উঠেছে। এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0