চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪০ বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুল হক ওরফে মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন কোমরপুর ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খানের দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সবুজ উদ্দিন ও তার সঙ্গী ফোর্স কোমরপুর ব্রিজ এলাকায় অবস্থান নেন। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে মিঠুনকে আটক করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় পূর্বেও মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাকে মঙ্গলবার দুপুরেই চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











