চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চালুর দাবি ও আলিম লস্করের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
হচুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ অতিদ্রুত চালু এবং প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা ওলামা দল। সংবাদ সম্মেলনে আলিম লস্করের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যক্তিস্বার্থ হাসিলের নানা অভিযোগ তোলা হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে দাবি করা হয়, অভিযুক্ত আলিম লস্কর ধর্মীয় পোশাক ও তাবলিগ জামাতের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। এর মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও অবৈধ আর্থিক সুবিধা হাসিলে লিপ্ত রয়েছেন। এছাড়া অতীতে হানুরবাড়াদী এলাকায় বিশ্ববিদ্যালয়টির জমি সংক্রান্ত যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার পেছনেও আলিম লস্কর ও তার সহযোগীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়,বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। অথচ আলিম লস্কর বিশ্ববিদ্যালয়ের সামনে ও চৌরাস্তা মোড়ে সংবাদ সম্মেলন করে নিজেকে প্রতিষ্ঠানের মালিক দাবি করছেন, যা সম্পূর্ণ মিথ্যা। প্রতিষ্ঠানটিকে দখলমুক্ত রেখে দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে তিন আসামী গ্রে/প্তার, ভ্রাম্যমান আদালতে একজনের কা/রা/দ/ণ্ড
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান সুমন,
আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শফি, সাধারণ সম্পাদক মো. শাহ কলম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি মো. আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস সহ জেলা ও বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











