উজানে ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত

২২ জুলাই ২০২৬ - ১১:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
উজানে ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত
উজান ঢল ও বৃষ্টির কারণে তিস্তায় পানি বৃদ্ধি। ছবি:সংগৃহীত

ভারতের উজানের ঢল এবং দেশের ভেতরে অব্যাহত ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার (যেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার)।

​পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে।

​পরিস্থিতি সামাল দিতে এবং পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট পুরোপুরি খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, নদীর পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে পুরো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বড় শঙ্কা রয়েছে।

​এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৯টার পরিমাপে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব অর্থাৎ ৪৪টি গেট বা জলকপাট খুলে রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0